• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তাপদাহে নগরীতে ১০টি স্থানে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
Oplus_0

তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে নগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

Advertisements

শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ১০টি পয়েন্টে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো: আদালত চত্বর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার, রানীবাজার, নিউমার্কেট, কামারুজ্জামান চত্বর, স্টেশন-টার্মিনাল, আমচত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়।

 


আরো খবর