• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে চোরাই অটোরিকশাসহ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী নগরীতে অটোরিকশা চুরির ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হড়গ্রাম টুলটলি পাড়ায় অভিযান চালিয়ে অটোরিকশা ও চোরকে গ্রেপ্তার করে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

Advertisements

গ্রেপ্তারকৃতর চোরের নাম আশিক (২৪)। তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের রফিকুল ইসলামের ছেলে।

নগর পুলিশ জানায়, অটোরিকশা চালক রাসেল গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। তিনি ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এসময় তিনি চিৎকার করে দৌড়িয়ে চোরদের ধরার চেষ্টা করেও ধরতে পারেন না। রাসেলের বাবা পাভেল মিয়ার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করে।

মামলার প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল চোরাই অটোরিকশা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ হড়গ্রাম টুলটুলিপাড়া থেকে আশিককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরো খবর