• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় একদিনে তিন গ্রামে আগুনে পুড়ে ক্ষতি ২৭ লাখ টাকা

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় একদিনে তিন গ্রামে আগুনে পুড়ে ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার উপজেলার জোতজয়রাম, ঝিনা ও তুলশিপুর গ্রামে পৃথকভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Advertisements

জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিনের জোতজয়রাম গ্রামের মুক্তার আলীর, আকবর আলী, মাইনুল, কফির উদ্দিন, ফজলুর রহমান ও মজনু আলীর বসতবাড়িসহ গোডাউন পুড়ে ১৫ লাখ টাকার আসবাবপত্র ও খাদ্যপণ্য পুড়ে ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এই আগুনের সুত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের বিকালে হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি ঘর ও নগদ ১ লাখ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার আড়ানী ঝিনা সরকার পাড়া গ্রামে সন্ধ্যার আগে আবদুর রাজ্জাকের বাড়ির তিনটি ঘর রান্না ঘরের চুলা থেকে আগুনে পুড়ে গেছে। এতি ক্ষতি হয়েছে ২ লক্ষ টাকা।

উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, একই দিনে আলাদা সময়ে আগুনের ঘটনা ঘটে। যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


আরো খবর