• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তাপদাহে চিকিৎসকদের করণীয় নিয়ে রাজশাহীতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চলমান তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে চিকিৎসকদের করণীয় শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীর আয়োজনে সোসাইটি অব মেডিসিন এর সহযোগীতায় সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান।
স্বাচিপ রামেক শাখার সভাপতি ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ডা. হাফিজুর রহমান, গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন, মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিক, শিশু বিভাগের প্রধান ডা. শাহিদা ইয়াসমিন। সেমিনারে চিকিৎসকসহ মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।
বর্তমানে দেশের উপর যে চলমান তাপদাহ চলছে এতে করে শিশু, কিশোর ও বয়স্করা পানি শুন্যতা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এমনকি হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। এমন অবস্থায় কিভাবে বিশ্বের সাথে তালমিলিয়ে চিকিৎসা দিতে হবে এ বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয় । সেমিনারে চলমান তাপদাহ চলায় সবাইকে সাবধানে চলতে, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া , রৌদে গেলে ছাতা ব্যবহার করা, নিয়মিত গোসল করা, পর্যাপ্ত পরিমান পানি খাওয়া, খাবার স্যালাইন খাওয়া ও বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেয়া হয়।

Advertisements


আরো খবর