• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় পৃথক ঘটনায় আগুনে সাতটি ঘর পুড়ে ভস্মিভূত, ক্ষতি ১২ লক্ষ টাকা

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় আগুনে ৪টি পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় রান্না ঘরের চুলা থেকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করে।

Advertisements

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বর ও তুলশিপুর গ্রামের গ্রামের নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করলেও তার আগেই ১টি রান্না ঘর, ৪টি শোয়ার ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, ও নগদ ১ টাকাসহ ১০ লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে।

বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অপর দিকে উপজেলার আড়ানী ঝিনা সরকার পাড়া গ্রামে আবদুর রাজ্জাকের বাড়ির তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। এতি ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। বিয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়ন পরিষদের মেম্বার ও ঝিনা সরকারপাড়া গ্রামের আবুল কালাম।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য ঘটনা দুটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


আরো খবর