• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারকে ঢেউ টিন, নগদ টাকা ও শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

Advertisements

জানা যায়, সোমবার (২২ এপ্রিল) উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারের বাড়িতে রান্না ঘরের চুলার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার নগদ ৩ লাখ টাকা, ২টি রান্না ঘর, ৮টি সেমিপিাঁকা ঘর ও ৩টি ছাগল মারা গেছে। বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এ ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন বান্ডিল ঢেউ টিন, নগদ ৯ হাজার টাকা ও তিন প্যাকেট শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন, ৯ ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব প্রমুখ।


আরো খবর