• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রাজশাহী নগরীর আলীগঞ্জ বাথানপাড়া এলাকা থেকে দুই কেজি তিনশত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে  গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- জীবন জন (৩৪)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত আবুল শেখের ছেলে ও  একই এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে রমজান (৩৬) ।

নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরী মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ীর সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদে ডিবি পুলিশের ওই দল ১ টায় আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জীবন ও রমজানকে গ্রেপ্তার করে। এসময় কৌশলে একজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের কাছ তল্লাশী চালিয়ে দুই কেজি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গাঁজা গুলো বিক্রির জন্য তারা সেখানে অবস্থান করছিল। গ্রেপ্তার জীবনের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর