• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আগুনে ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় চুলার আগুনে দুটি রান্না ঘরসহ ১০ সেমিপাঁকা টিনের ঘর ও ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, পুড়ে গেছে। সেই সাথে আগুনে পুড়ে ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২ দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারের বাড়িতে আগুন লাগার এই ঘটনা ঘটে।

Advertisements

বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ১ ঘন্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। বাঘা ফায়ার সার্ভিসের তথ্যমতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালিকের দাবি এর চেয়ে বেশি।

মকবুল হোসেন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর দল আসার আগে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণ করা চেষ্টা করেও পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।

বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মিজানুর রহমান জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এতে নগদ ৩ লাখ টাকা,২টি রান্না ,৮টি সেমি পাঁকা ঘরসহ ৩টি ছাগল পুড়ে মারা গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবি লায়েব উদ্দীন লাভলু ও উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম পরিদর্শন করেছেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


আরো খবর