• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ির অদূরে ভুট্টাখেতে কাজ করার করার জন্য বের হন মুন্টু হোসেন। বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা খেতে কাজ করা স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে আসেন। তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক চিকিৎসক ডাঃ আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এর আগে কোনো রোগ ছিল না।
স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, খেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে।


আরো খবর