• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

মৃতরা হলো- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন । বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এসময় বাপ্পি হোসনে ও মনির হোসেন নামে দুই কিশোর তলিয়ে যায়।

ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে বাপ্পি ও মনিরের মরদেহ উদ্ধর করে।

পরে পুলিশ মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর