• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

Advertisements

আটক মাদক কারবারীর নাম সাইদুর রহমান (৪০)। তিনি চারঘাট থানার আসকরপুর এলাকার তমেজ উদ্দিনের ছেলে। সাইদুর রহমান একজন চিহ্নিত মাদক কারবারী বলেও জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে এক মাদক কারবারী যাত্রীবেশে অটোভ্যানে করে ফেন্সিডিল নিয়ে চারঘাট থানার পাষুমন্ডিয়া থেকে বাদুড়িয়া গ্রাম হয়ে তালতলা রোডের দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল চারঘাট থানার বাদুড়িয়ার বাদলের মোড়ে চেকপোষ্ট বসায়। চেকপোষ্ট চলাকালে একপি ব্যাটারী চালিত অটোভ্যান বাদলের মোড়ে আসলে র‌্যাব সিগন্যাল দেয়। এসময় অটোভ্যান থেকে নেমে সাইদুর পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে প্লাস্টিকের ড্রামসহ আটক করে। পরে প্লাস্টিকের ড্রাম থেকে ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটক সাইদুর রহমানকে চারঘাট থানার সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর