• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাড়দহ মাজার এলাকা থেকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর কাটাকালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার গফফার আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, শামিম আলীর বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এর পর থেকে শামিম পলাতক ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শামিম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাড় দহ মাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ  তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল  শামিম আলীকে বেলাড় দহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর