• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর বাঁশপুকুরিয়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরএমপির বেলপুকুর থানা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম সাইফুল ইসলাম (২৯)। রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার  রাত ১০ টায় বেলপুকুর থানা পুলিশের একটি টিম বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সোয়া ১০ টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় তাঁরা সন্দেহজনক মোটর সাইকেলটি আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি সাইফুলকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত গাঁজা বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর