• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় ২জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের গাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে একজন মারা যাওয়ার ঘটনার মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisements

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চর পাঁকা ইউনিয়নের সেতারাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টি এলাকার মৃত কামরুজ্জামানের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে আজিজুল হক (৬২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, হত্যামার তদন্তকারী কর্মকর্তা এসআই সিহাব।

এর আগে ঘটনার দিনই তিনজন গ্রেপ্তার হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল লতিফের ছেলে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম ও তার ভাই এলাকার রবিউল ইসলাম এবং একই এলাকার মনিরুল ইসলামের ছেলে সিফাত (২৭)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।এতে রুহুল আমিন নামের একজন মারা গেছে।

নিহত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টি গ্রামের ফজলুল হকের ছেলে এবং নেজাম মেম্বারের পক্ষের লোক।

স্থানীয়রা জানান, সাগুয়ান জামে মসজিদের সভাপতি ছিলেন আজিজুল হক। তাকে বাদ দিয়ে নতুন করে নেজাম মেম্বারকে সভাপতি করে কমিটি গঠিত হয়।

এই কমিটির সদস্য ছিলেন নিহত রুহুল আমিন।আজিজুলের পক্ষের এক লোকের ছাগলে মসজিদের একটি গাছ খাচ্ছিল। এ সময় ছাগলটিকে তাড়িয়ে দেওয়া হয়। এতে সভাপতি থেকে বাদ পড়ার ক্ষোভে আজিজুল হক নতুন সভাপতি নেজাম মেম্বারের ওপর চড়াও হয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে আজিজুলের লোকজন মসজিদ কমিটির লোকজনের ওপর হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।

এবিষয়ে গোদাগাড়ী গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, এই ঘটনায় নিহত রুহুল আমিনের স্ত্রী আকলিমা খাতুন সোমবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে মামলা দায়ের করেন। এতে মোট ৫ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।


আরো খবর