• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে  বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে  কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আহত ওই যুবকের নাম এমদাদুল হক। সে উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকালে উপজেলার  লালপুর পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকায়  আব্দুল মোমিনের মেয়ে মনি খাতুন (২৭) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল। গত ৬মাস পূর্বে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল সুকৌশলে পালিয়ে যায়। ৬ মাস পর ঈদে বাড়ি ফেরায় এমদাদুলকে পূনরায় বিয়ের জন্য চাপ দিয়ে থাকে মনি খাতুন।
বিয়েতে রাজি না হওয়ায় সকাল ৬টার দিকে এমদাদুলকে লালপুর পুরাতন বাজার এলাকায় মনি খাতুন, তার পিতা মোমিন, রিয়াজসহ আরো কয়েকজন  মিলে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় প্রেমিকা মনি খাতুনকে গ্রেপ্তার করেছে লালপুর  থানা পুলিশ। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর