• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার এই নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে শুধু গোদাগাড়ী উপজেলার এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Advertisements

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। অন্য সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

গোদাগাড়ীতে এখন চেয়ারম্যান পদে পাঁচজন বৈধ প্রার্থী থাকলেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম; আরেক যুবলীগ নেতা ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, আওয়ামী লীগ নেতা রবিউল আলম, সাবেক কাস্টমস কর্মকর্তা সুনন্দন দাস ও বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনী।

তানোরে চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশীদ ময়না ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। তানোরে ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তাদেরও মনোনয়নপত্র বৈধ হয়েছে।#

 


আরো খবর