• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা আগামী শুক্রবার

তথ্যবিবরণী
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

দেশের সকল নাগরিকের অবসরকালীন সম্মানজনক জীবিকা, সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। এ লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘রাজশাহী বিভাগীয় পেনশন মেলা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।

Advertisements

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল দশটায় নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সর্বজনীন পেনশন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের শতাধিক স্টল অংশ নেবে। মেলার স্টলসমূহে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হবে এবং একইসঙ্গে সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের জন্য ব্যাংকের বুথ সুবিধাও থাকবে।

বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।


আরো খবর