• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর রাজপাড়ার আপেল ডেকোরেটর মোড় এলাকায় অভিযান চালিয়ে টাকা ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- বাবু (৪৯), মো: মাঝহারুল ইসলাম মিলন (৩৮), মো: মনিরুজ্জামান আলম এলোন, মো: মোকলেছ (৩২) ও মো: লিটন (৪৫)। তারা সকলেই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

নগর পুলিশ জানায়- গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার আপেল ডেকোরেটর মোড় এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই কাজী জাকারিয়া ও তাঁর দল রাত পৌনে ১২ টায় রাজপাড়া থানার আপেল ডেকোরেটর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর