• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস এমপি আসাদের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন, যুব সমাজের উন্নয়নে ক্রিড়াঙ্গনের সচলতা জরুরী। মাদকের থাবা থেকে যুবকদের রক্ষা করতে খেলাধুলার চেয়ে শক্তিশালী আর কোন মাধ্যম নেই।

Advertisements

একারণে খেলাধুলার উন্নয়নে যা কিছু করণীয় সাধ্যের মধ্যে তার সব কিছুই করা হবে। আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকে দেশের খেলাধুলাকে কোথায় নিয়ে গেছেন তা সবার জানা। বাংলাদেশের খেলা অঙ্গনের পরিচিতি এখন বিশ^জুড়ে। এটা সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টার ফলেই। সোমবার বিকেলে জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবরুন ক্লাব ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে ক্রিড়াঙ্গনকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো। আমার নিজ নির্বাচনী এলাকার খেলাধুলার সাথে যারা জড়িত তাদের পাশে থেকে এর মান উন্নয়ন করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে নবরুন ক্লাব ফুটবল ক্লাবের সভাপতি নজরুল ইসলাম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার, জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল ও আওয়ামী লীগ নেতা এনামুল হক।


আরো খবর