• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আজ পহেলা বৈশাখ, বাংলার নববর্ষ। নতুন বছরের আগমনে মুখরিত বাংলাদেশ। দিনটি উপলক্ষ্যে পুরনো দুঃখ-কষ্ট, যন্ত্রনা-বেদনা ভুলে নতুন বছরে আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় আরএমপিতে অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisements

নগর পুলিশ কমিশনারের বাসভবনে (মেট্রো ভবন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সকাল ৭ টায় শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সার্বজনীন লোকউৎসব। এই দিন আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে রাখি এবং নতুন বছরের জন্য আশা ও উদ্যমের সঞ্চার করি। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ‘তাপু’ আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী কর্নেল ইমরান ইবনে রউফ, জেলা প্রশাসক, রাজশাহী জনাব শামীম আহমেদ, পুলিশ সুপার, রাজশাহী জনাব জনাব মো: সাইফুর রহমান, পিপিএম,  র্যা ব-৫, রাজশাহী’র অধিনায়ক লে: কর্নেল মো: মুনিম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসিসহ প্রমূখব্যক্তিবর্গ ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরো খবর