• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় বিয়ের দাওয়াত খেতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

চলছে বিয়ে বাড়ির আনন্দ উল্লাস। কিন্তু মুহূর্তেই রূপ নিল শোকের। মা ও নানির সাথে বিয়ে খেতে এসেছিলেন তামিম ইসলাম। রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াত খেতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন তামিম ইসলাম (১১) নামের এক শিশু।

Advertisements

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায় রাজশাহীর চারঘাট নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তামিম ইসলাম তার মা ও নানির সাথে রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের দাওয়াত খেতে আসে। বিয়ের কার্যক্রম সবকিছু ঠিকঠাক মতো চলছিল অন্যদিকে ছোট বাচ্চা তামিম পার্শ্ববর্তী এলাকা জুয়েল খলিফা নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে যায়। পরে অনেক সময় অতিবাহিত হলেও তামিম ফিরে না আসায় তার মা ও নানী অনেক খোঁজাখুঁজি শুরু করে।

পরে বিয়ের বাড়ির লোকজন পার্শ্ববর্তী ওই পুকুরের পানিতে তামিমকে পড়ে থাকতে দেখে। তামিমকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শিশু তামিম চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে বলে জানা যায়। ওই ঘটনায় বিয়ের বাড়ি ও ঈদের আনন্দ মুহূর্তে শোকে স্তব্ধ হয়ে যায়।

এ বিষয়ে নিহত শিশু তামিমের নানি বলেন, আমরা সবাই বিয়ের বাড়িতে কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলাম। এই সময়ের মধ্যে আমার নাতি কখন যে অন্যান্য বাচ্চাদের সাথে পুকুরে গোসল করতে গেছে আমরা কেউ টের পায়নি। আমরা টের পেলে হয়তো আজ এই দুর্ঘটনা ঘটতো না এমনটাই বলছিলেন নিহত শিশু তামিমের নানী। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনা সত্য, একজন শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে।


আরো খবর