• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুত্বর হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার পদ্মার ধারে সড়কঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

Advertisements

নিহতরা হলেন, রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০)। রনি কলিগ্রামের ইউনুস শেখের ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। রাজু আহমেদ জোতনশী গ্রামের ইসলাম আলীর ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

মোটরসাইকেল আরোহী চকনারায়নপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবদুস সাত্তার (২১) ও মিলন হোসেনের ছেলে দুরন্ত হোসেন (১৭) অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব আহমেদ জানান, শুক্রবার রাতে চারজর গুরুত্বর আহত অবস্থায় এসেছিলেন। নিয়ে আসার আগে রনি মারা যায় ও রাত ১০ টার দিকে রাজু মারা যায়। অবস্থা খারাপ হলে রামেক হাসপাতালে পাঠানো হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু পদ্মার ধারে সড়কঘাট থেকে নারায়ণপুরে আসছিলেন। তারা সড়কঘাটের স’মিলের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, এঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


আরো খবর