• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সীমান্তের চর থেকে ৩ কেজি হেরোইনসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তিনকেজি হেরোইনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে। গতকাল রোববার বিকেলে র‌্যাব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর রাণীনগর এলাকায় এ অভিযান চালায়। উদ্ধার হেরোইনের মূল্য প্রায় তিনকোটি টাকা।

Advertisements

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের চর কোদালকাটি এলাকার শফিকুল ইসলাম, আলা উদ্দিন ও সুমন।

সোমবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মাদক ব্যবসায়ী নৌকাযোগে যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে আসছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলী বালুগ্রাম গ্রামের পদ্মা নদীর পাড়ে বালুগ্রাম ঘাঁটের পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের দল ৩ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তিন কেজি হেরোইন উদ্ধার হয়।

আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর