• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।

Advertisements

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় নগর পুলিশের সদর দপ্তরে  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে যে মেধাবৃত্তি প্রদান করা হলো তা আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।  ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আজ পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা বিভিন্ন পেশায় কর্মক্ষেত্রে সাফল্য ছড়িয়ে দিচ্ছে।

পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। এবার ২০২২ সনের জন্য আরএমপি হতে এইচএসসি পরীক্ষার্থী ১৬ জন ও এসএসসি পরীক্ষার্থী ৪১ জন মোট ৫৭ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)  রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরো খবর