• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্লাস্টিক গোডাউনের ৪০ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্লাস্টিক গোডাউনের ৪০ জন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সোমবার (৮ এপ্রিল) দুপুরে প্রতি জনকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।

Advertisements

জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্সে শুক্রবার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে না পেরে বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিন ঘন্টার আগুন নিয়ন্ত্রন করেন।

এখানে কাজ করতনে ৪০ জন শ্রমিক। এরমধ্যে ২৩ জন শ্রমিক ও ১০ জন ভ্যান চালক কাজ করে। ৩৩ শতাংশ জমির উপর প্লাস্টিকের কারখানা গড়ে তুলেন। কারখানায় ১ লাখ ক্যারেট, ১ লাখ বস্তা, ২৬ টন কাগজ, ৫০ টন ক্যারেটের কুচি, ২৫ হাজার কাটুন, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল ছিল।

আগুন নেভাতে গিয়ে গোডাউন মালিক মুনছার আলী, ইনছার আলী, ইয়াজুল ইসলাম, শ্রমিক আয়ুব আলী, রেজাউল করিম, আমিরুল ইসলাম, সবুজ রানাসহ ৭ জন আহত হয়।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর রহমান।


আরো খবর