• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

Advertisements

শনিবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম এর নেতৃত্বে একটি টিম উপজেলার নামাজগ্রাম এলাকার সুজন বাবুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০৫ বোতল ফেনসিডিলসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- পুঠিয়া থানাধীন নামাজ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুজন বাবু (৩৫), মৃত. মফিজ উদ্দিন ছেলে আমিনুল ইসলাম (২৫), সুজন বাবুর স্ত্রী তাসলিমা খাতুন (৩০) ও বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৭) ও জামিরা এলাকার তুখরেজুল এর ছেলে ওয়াকিল ইসলাম (২৪)।

আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন।#


আরো খবর