• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো রহিদুল ইসলাম (২০), রবিন (১৯), নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।  রহিদুল ইসলাম রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগ রাতে শাহমখদুম থানা পুলিশের একটি দল থানা এলাকায় ডিউটি করছিলো।  তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর  আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িতরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানা পুলিশের ওই দল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান  চালিয়ে রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে।

অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়।   তারা গত ১ মার্চ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর