• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেন্সিডিল ও ২৬.১০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার নগরীর কাটাখালী থানা পুলিশ ও শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এ অভিযান চালানো হয়। এরমধ্যে  ১৪ গ্রাম হেরোইনসহ ১ হনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

Advertisements

কাটাখালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো মৌসুমী বেগম (৩০) ও ইউসুফ আলী (২৫)। মৌসুমী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী ও ইউসুফ আলী পাবনা থানার আটঘরিযা থানার কুদালিয়া গ্রামের মো: আলাল উদ্দিনের ছেলে। সে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা লেকের ধার বস্তিতে বসবাস করে এবং শাহমখদুম থানা পুলিশের গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন (২৭)। তিনি নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল পূর্বপাড়ার মৃত সিকান্দারের ছেলে।

নগর পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে নগরীর মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।  তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাখালী থানাধীন সাহাপুর এলাকার একটি বাড়িতে ফেন্সিডিল বিক্রি হচ্ছে ।

এমন সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশেরেএকটি দল দুপুর সোয়া ২ টায় কাটাখালী থানা সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে  মৌসুমীকে গ্রেপ্তার করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুল লতিফ কৌশলে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

অপর একটি অভিযানে এসআই নূর মোহাম্মদ ও তাঁর টিম দুপুর পৌনে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে কাটাখালী থানার গুয়াবাসিনা গ্রাম থেকে ইউসুফকে ২৬.১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

এদিকে শাহমখদুম থানা পুলিশ বেলা সোয়া ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাঙ্গীপাড়া থেকে ফয়সালকে ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। আসামি ফয়সালের বিরুদ্ধে দু’টি মাদক মামলা দায়ের আছে।


আরো খবর