• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এরআগে, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৪৯), মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩০)।

Advertisements

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এই ঘটনায় গুরুদাসপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


আরো খবর