• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের চিকিৎসা সহায়তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য প্রদাণ করা হয়েছে। বুধবার সকালে মোহনপুর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

Advertisements

এসময় সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। ঈদ আসলে অতীতে এই কাজগুলো হয় নি। এখন অসুস্থ রোগীদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী। তিনি সব সময়ই মানুষের পাশে দাঁড়ান। এরই অংশ হিসেবে আজকের এই সহায়তা প্রদান।

তিনি বলেন, আজকে যে সহযোহিতা দেয়া হচ্ছে, এই টাকায় হয়তো আপনাদের চিকিৎসা হবে না। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে সহযোগিতা সেটি হবে। আমি মনে করি এটি দেশরত্ন শেখ হাসিনার অনুদান। এটি টাকার জায়গাতে ছোট মনে হলেও আন্তরিকতার জায়গা থেকে অনেক বড়।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, আওয়ামী লীগ নেতা এনামুল হক প্রমুখ।

পরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। একই সময় জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮টি পরিবার ও ৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


আরো খবর