• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাস্তাঘাট ও গাছে পানি দেওয়া এবং পরিচর্যায় রাসিকে যুক্ত হলো চারটি ওয়াটার ট্যাংকার ট্রাক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ও গাছে পানি দেওয়া ও পরিচর্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় যুক্ত হলো চারটি ওয়াটার ট্যাংকার ট্রাক।
বুধবার দুপুরে নগর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে চারটি ওয়াটার ট্যাংকার ট্রাকের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় এই চারটি ওয়াটার ট্রাক ক্রয় করা হয়েছে।

Advertisements

এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন্নেছা পুতুল, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন সহ সংশ্লিষ্টরা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর