• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবা উপজেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

মঙ্গলবার রাজশাহী নগরীর সিটি হাট সংলগ্ন আওয়ামী লীগ অফিসে এই উফতারের আয়োজন করে পবা উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ।

উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান আসাদ এমপি বলেন, জাতীয় নির্বাচনের পর আনুষ্ঠানিক ভাবে এটিই প্রথম বসা। আপনাদের কাছে কৃতজ্ঞতা উত্তরবঙ্গের মধ্যে সুষ্ঠু নির্বাচনের যদি মডেল বলা যায় সেটি গত ৭ই জানুয়ারি পবা-মোহনপুরে হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ দেখেছে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোটে বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে পবা-মোহনপুরে আমাকে বিজয়ী করেছে। সঙ্গত কারণে আপনারা যেমন এই কাজটি করে গর্বিত আমিও গর্বিত।

আসাদ বলেন, আমি এমপি হিসেবে নতুন মানুষ। আড়াইমাস বয়স আমার এমপিত্বের। সংগঠন আমি ভালো বুঝি বলে আমি দাবি করি। কিন্তু এমপিত্বে আমি শিশু মানুষ। প্রতিদিনই কিছু না কিছু শিখছি। আমার বুঝতে হয়তো আরো ৬ মাস লাগবে।

পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওহাটা  পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী  জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, আওয়ামী লীগ নেতা মোতাহার আলী, আমিনুল ইসলামসহ  বিভিন্ন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মরহুম সেলিম মেম্বারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন  দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ইউনিয়ন যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাবু প্রমুখ।


আরো খবর