• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার  রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আতশবাজি উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেফতারকৃতরা হলো- মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় আরএমপি ডিবির এসআই আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১১ টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান করে মারুফ ও তার ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর