• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহী কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত শিক্ষার্থীর নাম মিমি (২৫)। তিনি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার সাইফুদ্দিনের স্ত্রী ও রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ মিমির মরদেহ উদ্ধার করেছে।

Advertisements

বোয়ালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কাদিরগঞ্জ এলাকার জুবায়ের ছাত্রী নিবাসে থেকে মিমি পড়াশোনা করতো। পারিবারিক কলহের জের ধরে আজ সন্ধ্যার পর মিমি গলায় ফাঁস দেন। বিষয়টি ওই ছাত্রীনিবাসের অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে নগরীর বোয়ালিয়া থানায় জানায়।

পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ ওই ছাত্রী নিবাসে এসে মিমিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোষ্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।


আরো খবর