• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৯ টি স্বর্ণের বার নিয়ে রামেক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। হাতে ব্যাগ, মুখে লম্বা দাড়ি, গায়ে ট্রি শার্ট। দেখে বোঝার উপায় নেই তিনি একজন চোরা কারবারী। রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সন্দেহ জনকভাবেই তাকে গ্রেপ্তার করে। এরপর তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে মেলে ৯টি স্বর্ণের বার।
সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এ অভিযান চালায় বিডি পুলিশ।
গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু। তিনি রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে কাউকে তিনি স্বর্ণের বারগুলো দেয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে বৃদ্ধ কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সেখানে কারও জন্য অপেক্ষা করছিলেন।  তার ব্যাগ তল্লাশী করে নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯ টি বারের মোট ওজন প্রায় এক কেজি মত গতে পারে। আর এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ। তবে স্বর্ণের বারগুলোর বৈধ কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায়নি।

Advertisements

জামিরুল ইসলাম জানান,  বৃদ্ধ ওই এ স্বর্ণের বারগুলো কোথায় পেলেন, আর কার কাছে নিয়ে যাচ্ছিলেন তা জানার চেষ্টা চলছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


আরো খবর