• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চৌমহনী বাজারে অভিযান চালিয়ে ৪২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নগরীর কাটাখালী থানা পুলিশ এ অভিযান চালায়।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম রফিকুল ইসলাম (৫০) । রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্ব পাড়ার মৃত হারেজ মণ্ডলের ছেলে।

নগর পুলিশ জানায়, রোববার দিবোগত রাত ২টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি দল এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে  ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুখ্যাত মাদক কারবারী রফিকুল কাটাখালী থানার চৌমহনী বাজারে হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশের ওই দল রাত ২ টায় কাটাখালী থানার কাপাসিয়া চৌমহনী বাজারে অভিযান পরিচালনা করে আসামি রফিকুলকে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রফিকুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।


আরো খবর