• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সেমাই কারখানায় সাংবাদিক প্রবেশ নিষেধ কেন?

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ঈদুল ফিতরের বড় আয়োজন থাকে সেমাই ঘিরে। এই সময়ে সেমাইয়ের প্রচুর চাহিদা তৈরী হয়। এই চাহিদার কথা মাথায় রেখে এরই মধ্যে রাজশাহীতে শুরু হয়েছে সেমাই তৈরীর কার্যক্রম। রাজশাহী নগরীর বিসিক এলাকায় বেশ কিছু কারখানায় দিনরাত চলছে সেমাই তৈরী। কিন্তু এসব কারখানার বেশিরভাগেই সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কারখানার মালিক বা ম্যানেজার কেউই সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তারা বলছেন, ভেতরে প্রবেশ করা যাবে না। ছবি তোলাও যাবে না। রোববার বিকেলে নগরীর বিসিক এলাকায় রাজশাহী সংবাদের ফটো সাংবাদিক যান। সেমাই তৈরীর ছবি তুলতে গিয়ে তিনি বেশ কয়েকটি কারখানায় গিয়ে ছবি তোলার অনুমতিতো পাননি, ভেতরে যেতেও পারেন নি। সবখানে গেটেই তাকে আটকে দেয়া হয়। কারখানার মালিক বা ম্যানেজার জানান, ভেতরে প্রবেশ করা যাবে না। আবার কেউ কেউ বলেন, লিখিত আবেদন করেন, তার পর সিদ্ধান্ত জানানো হবে। শেষ পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টা করে একটি কারখানায় সেমাই তৈরীর ছবি তোলার সুযোগ পাওয়া যায়। সেখানে কারখানার শ্রমিকদের পরিচ্ছন্ন পরিবেশেই সেমাই ভাজতে দেখা গেছে।
প্রশ্ন উঠেছে সেমাই কারখানা মালিকরা সেমাই তৈরীর ছবি কেন তুলতে দিতে চান না? খোঁজ নিয়ে জানা গেছে, অনেক কারখানা মালিকই স্বাস্থ্যসম্মত পরিবেশে সেমাই তৈরী করছেন। নিয়ম মেনে তারা এসব সেমই তৈরী ও বিপনন করছেন। তবে, অনেক কারখানার পরিবেশ নিয়ে রয়েছে প্রশ্ন।

Advertisements


আরো খবর