• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে হেরোইনসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারী স্বামী-স্ত্রী আটক করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর মশরইল (বাচ্চুর মোড়) এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisements

আটককৃতরা হলো নগরীর বড়বনগ্রাম মশরইল এলাকার আজাদ আলীর ছেলে মাদক কারবারীর নাম মুন্না (৩১), তার স্ত্রী রেশমি (৩০)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে, নগরীর চন্দ্রিমা থানার মশরইল বাচ্চুর মোড় এলাকার আলো নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে মাদক কারবারী মুন্না (৩১), হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্য সকাল সাড়ে ৯টায় মুন্নার বাড়িতে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাব মুন্না ও তার স্ত্রী রেশমিকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশী করে ৬ প্যাকেটে ৫১৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আটককৃতদের নগরীর নগরীর চন্দ্রিমা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর