• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশ সার্জেন্টকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা, কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজশাহীর পবা বায়া বাজারে মোড়ে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়েছে যায় এক কিশোর। তবে পালিয়ে গেলেও এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

Advertisements

আটক কিশোরের নাম রেজাউল হোসেন তারেক। তাকে পবার এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ  তাকে আটক করে।

রোববার (৩১ মার্চ) সকালে বায়া বাজার চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।

কিশোরের মোটরসাইকেলের ধাক্কায় আহত পুলিশ সদস্য হলেন, মো: ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় এক কিশোর মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নগর পুলিশ আরো জানায়, পালিয়ে যাওয়া পর ওই কিশোরকে আটকের জন্য কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু হয়। মোড়ে মোড়ে শতর্ক অবস্চেথায় থাকে পুলিশ। এরই প্রেক্ষিতে তাকে ভুগরইল থেকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 


আরো খবর