• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিখোঁজ আদিবাসী সাগরীর খোঁজ পেতে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রাজশাহীর শাহমুখদুম থানাস্থ পবা নতুনপাড়ায় ১৮দিন থেকে নিখোঁজ আদিবাসী নারী সাগরীর সন্ধান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি খুন, ধর্ষন, মন্দির-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভূমি দখলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগীর ব্যানারে এ মানববন্ধন করা হয় । এতে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী মহিলা পরিষদের নেতৃবৃন্দ ।

Advertisements

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সাগরী নিখোঁজের ১৮দিন পেরিয়ে গেলেও পুলিশ তার সন্ধান দিতে পারেনি । এমনকি পুলিশ মামলাও নিচ্ছেন না । আমরা পরিস্কার ভাষায় জানাতে চাই সাগরীর সন্ধান যদি আপনারা দিতে না পারেন তাহলে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবো ।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরীর ভারপাপ্ত সভাপতি রাজ কুমার সাহা জানান, আমরা মনে করি মেয়েটা যদি অদিবাসী না হয়ে অন্য কোনও সম্প্রদায়ের হতাে তাহলে অতিদ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হতো । আমরা চাই না শান্তির নগরী রাজশাহীকে অশান্ত করতে। আমাদের দাবি সাগরীকে অতিদ্রুত খুজে বের করে এঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে ।

সাগরীর মা নিরদা রানি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সাগরীর ১০বছরের ছেলেটা সারাদিন মায়ের জন্য কান্না করে । সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকে কখন ওর মা আসবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার ঘোষ, মহিলা পরিষদ রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়সহ অনেকেই ।


আরো খবর