• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা নগরীর চন্দ্রিমা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সাত মাদক কারবারীকে আটক করেছে। গতকাল শুক্রবার র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে।

Advertisements

আটককৃতরা হলো- নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার রঞ্জু (৪০), ছোটবনগ্রাম পূর্বপাড়ায় নয়ন আলী (৩২), ছোটবনগ্রামের আরমান (৩০), রজব আলী (২৯), তমাল হোসেন (৩১), চকপাড়ার বিপুল হোসেন (৩৬), আলাউদ্দিন মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার হযরত মাদার শাহ (রহ.) আলায়হের মাজারের ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে ৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের তাদেরকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার। তাদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর