• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগরীর সপুরা এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ মাসের কারাদণ্ড ও ২৩ লক্ষ্য টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল গ্রামের মৃত নাড়ু মোল্লার ছেলে।

নগর পুলিশ জানায়, শহিদুল ইসলামের বিরুদ্ধে ৩ মাসের কারাদণ্ড ও ২৩ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা নগরীর এয়ারপোর্ট থানায় মুলতবি ছিল। শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শহিদুল বোয়ালিয়া থানার সপুরা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ও তাঁর টিম দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে বোয়ালিয়া থানার সপুরা এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর