• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুর ২টায় নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাসিক মেয়র মহোদয়। এ সময় রাসিক মেয়র মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নৌপ্রধান।

Advertisements

এ সময় রাসিক  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতে মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এই নৌপথে বাণিজ্য রাজশাহী শহর হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।

রাজশাহী শহরে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন কাজের অগ্রগতি হচ্ছে। এই সম্পূর্ণ নৌরুটি চালু হয়ে উভয় দেশ লাভবান হবে এবং রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। এ সময় এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন নৌপ্রধান।

সভায় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেঃ জেনারেল (অব:) আবুল হোসেন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#


আরো খবর