• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন ও চাঁপাইনবাবগঞ্জে দুই পিস্তলসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে পবায় দোয়া ও অসহায়-দরিদ্র মাঝে অর্থ বিতরণ রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে গভীর রাতে পেট্রোল বোমা হামলা রামেক হাসপাতালে প্রথমবারের সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন পানির ন্যায্য হিস্যা আদায়ে ভাসানী বিরামহীন ছুটে চলেছেন: রিজভী মওলানা ভাসানীর নামে রাবিতে হল নির্মাণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ১৬১ শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও সিপিএসডব্লিউও (CPSWO)-এর যৌথ উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সৌজন্যে Cancer Awareness: Knowledge, Prevention and Early Detection শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার অনকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক জাফর মো. মাসুদ। সম্মানিত অতিথি ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পলাশ সরকার।

Advertisements

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়তুল মোকাদ্দেসুর রহমান। শুরুতে বিভাগের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ফার্মেসি বিভাগের ল্যাবরেটরি পরিদর্শন করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। মূল প্রবন্ধে অধ্যাপক জাফর মাসুদ ক্যানসার প্রতিরোধের কৌশল, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিজের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে ক্যানসারের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। মূল বক্তা তাঁদের প্রশ্নের বৈজ্ঞানিক ও চিকিৎসাবিষয়ক ব্যাখ্যা দেন।

সম্মানিত অতিথি পলাশ সরকার তার বক্তব্যে সেমিনারের আয়োজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশাগত জীবনে উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক হিসেবে মূল বক্তা অধ্যাপক জাফর মো. মাসুদ ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়তুল মোকাদ্দেসুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন পলাশ সরকার।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. বায়তুল মোকাদ্দেসুর রহমান আমন্ত্রিত অতিথি, সহযোগী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো খবর