• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে গভীর রাতে পেট্রোল বোমা হামলা রামেক হাসপাতালে প্রথমবারের সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন পানির ন্যায্য হিস্যা আদায়ে ভাসানী বিরামহীন ছুটে চলেছেন: রিজভী মওলানা ভাসানীর নামে রাবিতে হল নির্মাণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ১৬১ শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেক হাসপাতালে প্রথমবারের সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
রামেক হাসপাতালে প্রথমবারের সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন
রামেক হাসপাতালে প্রথমবারের সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিওজেনিক শকে আক্রান্ত কাজল (৫৫) নামের মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি) সম্পন্ন করেছেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রোগী শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধূমপান ও উচ্চ রক্তচাপ ছিল তার হৃদরোগের ঝুঁকির কারণ। হাসপাতালে আসার প্রায় এক ঘণ্টা আগে হঠাৎ তীব্র বুকে ব্যথা শুরু হয় তার। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। এ সময় রোগী কার্ডিওজেনিক শকে আক্রান্ত ছিলেন। তার রক্তচাপ নেমে এসেছিল ৬০/৪০ মিমি পারদে। চিকিৎসকদের ভাষ্য, ওই অবস্থায় রোগী অত্যন্ত সংকটাপন্ন ছিলেন।
এ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে হাসপাতালের ক্যাথল্যাবে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআইয়ের মাধ্যমে আক্রান্ত রক্তনালিতে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ও ডা. রাশেদের নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল এ প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার রক্তচাপ বেড়ে ১২৫/৮০ মিমি পারদে পৌঁছেছে। বর্তমানে তিনি বুকের ব্যথামুক্ত এবং স্থিতিশীল রয়েছেন।
রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের মতে, কার্ডিওজেনিক শকে আক্রান্ত অবস্থায় হার্ট অ্যাটাকের রোগীর সফল প্রাইমারি পিসিআই সম্পন্ন করা হাসপাতালের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ সাফল্য উত্তরাঞ্চলে হৃদরোগের জরুরি চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

Advertisements


আরো খবর