• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ জুন, ২০২৬
বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন
বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে উদযাপন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে বিশেষ ‘জার্সি ডে’ অনুষ্ঠিত হয়েছে ।

Advertisements

এ আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা  রোববার (২১ জুন) সকাল ১১ টার দিকে নিজ নিজ প্রিয় দলের সমর্থনে জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এই আয়োজনেকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিভাগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ।

বিভাগ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ফটোশুটে অংশ নেন। এসময় তারা নিজেদের পছন্দের দলের পক্ষে স্লোগান দেন এবং কেন তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে সে বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে যুক্তি উপস্থাপন করেন।

চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বকাপকে ঘিরে সকলের অংশগ্রহণে আয়োজিত ‘জার্সি ডে’ আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সমন্বয় করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন। তাঁরা বলেন “বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। তাই শিক্ষার্থীদের এই আয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করেছি।”


আরো খবর