• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইমার্জিং ক্রিকেট দলের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুন, ২০২৬
ইমার্জিং ক্রিকেট দলের, পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
ইমার্জিং ক্রিকেট দলের, পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল ৪ উইকেটে জয়লাভ করে। বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Advertisements

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন। এ সময় উভয় দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং দর্শকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩য় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ইমার্জিং দল ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয়। ফলাফল ৪ উইকেটে বিজয়ী বাংলাদেশ ইমার্জিং। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং জয়লাভ করেছে। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।


আরো খবর