• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের সাথে স্কয়ার হাসপাতালের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
রুয়েটের সাথে স্কয়ার হাসপাতালের চুক্তি
রুয়েটের সাথে স্কয়ার হাসপাতালের চুক্তি

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ও উন্নত স্বাস্থ্য সেবা গ্রহণের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে স্কয়ার হাসপাতাল লি. চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

Advertisements

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং চীফ মেডিকেল অফিসার ডা. মোকসেদ আলী। স্কয়ার হাসপাতাল লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. ফাইসাল জামান সহ একাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিংহ এবং বিজনেস অফিসের ভাইস প্রেসিডেন্ট রেজিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দপ্তরে প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ ফয়ছাল আরেফিন সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এই চুক্তির আওতায়, রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যরা (পিতা-মাতা, স্বামী/স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তান) স্কয়ার হাসপাতালের আধুনিক ও বিশ্বমানের চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।


আরো খবর