• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ১ হাজার পিস ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে ১ হাজার পিস ট্যাবলেট জব্দ
বিজিবির অভিযানে ১ হাজার পিস ট্যাবলেট জব্দ

বিজিবির অভিযানে ১ হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সোমবার দুপুর দেড়টার দিকে কাটাখালী থানার খানপুর হটাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির টহল দল উক্ত এলাকায় সরিষা ক্ষেতে অবস্থান করলে এক চোরাকারবারীকে ভারত থেকে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য এগিয়ে গেলে চোরাকারবারী হাতে থাকা গামছা দিয়ে মোড়ানো একটি পোঁটলা ফেলে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পোঁটলাটি উদ্ধার করে তল্লাশি চালালে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। মালিকবিহীন এ মাদকদ্রব্য জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।


আরো খবর