• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নাটোর-পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
নাটোর-পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২
নাটোর-পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২

নাটোর ও পাবনা জেলার তিনটি উপজেলায় টানা অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. শাহজাহান রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Advertisements

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন সর্বহারা, অস্ত্রধারীর সহযোগী ও নিয়মিত মামলার আসামি ২১ জন, চারজন মাদক মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানার ২১ আসামি, সাজার পরোয়ানার দুইজনসহ মোট ২২ জন সন্দিগ্ধ, ফ্যাসিস্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১৩টি দেশি অস্ত্র (ছোরা, হাসুয়া, চাপাতি), একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০০ পিস ইয়াবা। পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাটোরের শহিদুল ইসলামকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের আটটি মামলা বিচারাধীন।

সংবাদ সম্মেলনে ডিআইজি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, সর্বহারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারই এই অভিযানের মূল লক্ষ্য। এ অভিযানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ/ক্রাইম ম্যানেজমেন্ট), সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, সার্কেল অফিসার, ওসি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স অংশ নেয়। পুরো অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন রেঞ্জ ডিআইজি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ধরনের বিশেষ অভিযান পর্যায়ক্রমে রেঞ্জাধীন সব জেলায় পরিচালিত হবে।


আরো খবর